২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সমবায় পেট্রোল পাম্পের কাছে সড়ক দুর্ঘটনায় এক ভ্যানচালক নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2012, 06:16 AM

Updated : 24 Aug 2022, 11:47 AM

সিরাজগঞ্জ, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সমবায় পেট্রোল পাম্পের কাছে সড়ক দুর্ঘটনায় এক ভ্যানচালক নিহত হয়েছে। সোমবার সকালে হানিফ পরিবহনের রাজশাহী থেকে ঢাকাগামী একটি দ্রুতগামী বাস চাপা দিলে ঘটনাস্থলেই রিকশা ভ্যান চালক ঘটনাস্থলেই নিহত হন বলে জানিয়েছে পুলিশ। নিহত আব্দুল আলীম (৪৫) সলঙ্গা থানার আমসারা গ্রামের গোলবার হোসেনের ছেলে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আলী ফরিদ আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করার পরে আলীমের পরিবারের সদস্যরা তার লাশ নিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২১০ ঘ.