২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ১ যুবককে কুপিয়ে হত্যা

পাবনার সাঁথিয়ায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2012, 05:31 AM

Updated : 24 Aug 2022, 11:45 AM

পাবনা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার সাঁথিয়ায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার সকালে উপজেলার আলোকদিয়ার গ্রামের মাঠ থেকে তার ক্ষতবিক্ষত লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত দুলাল হোসেন খা (৩০) ওই গ্রামের হোসেন খার ছেলে। সাঁথিয়া থানার ওসি বজলুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুলালকে রোববার রাতে ধরে নিয়ে যায় দুর্বৃত্তরা। চরমপন্থীরা এ হত্যাকা- সংঘটিত করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি উল্লেখ করে ওসি বলেন, “ তদন্ত চলছে।” এ ব্যাপারে সাঁিথয়ায় থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১১২৬ঘ.