২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় দুর্ঘটনায় পুলিশসহ নিহত ২

বরগুনার আমতলী উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক পুলিশ সদস্যসহ দুজন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2012, 01:49 PM

Updated : 24 Aug 2022, 11:42 AM

বরিশাল, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বরগুনার আমতলী উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক পুলিশ সদস্যসহ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে পটুয়াখালী-আমতলী সড়কে উরশীতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বরিশাল মহানগরের বগুড়া পুলিশ ফাঁড়ির হাবিলদার মশিউর রহমান (৩২) ও জনি তালুকদার (৩৫)। জনি নগরীর বটতলা এলাকার নুরুল আলম তালুকদারের ছেলে এবং মশিউর যশোর কোতোয়ালি থানার চাচরা এলাকার বাসিন্দা। আমতলী থানার ওসি বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নম্বর প্লেটহীন একটি মোটরসাইকেলে মশিউর রহমান ও জনি তালুকদার আমতলীর দিকে আসার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের উপর আছড়ে পড়ে। দু’জজনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়। ময়নাতদন্তের পর তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি বাবুল আক্তার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/১৯৪৬ ঘ.