২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোঙ্গর ছিড়ে অল্পের জন্য রক্ষা পেল ‘বঙ্গ’

কয়েক ঘণ্টার ব্যবধানে আবারো চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে ভাটার টানে একটি জাহাজের নোঙ্গর ছিড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2012, 02:21 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

চট্টগ্রাম, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কয়েক ঘণ্টার ব্যবধানে আবারো চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে ভাটার টানে একটি জাহাজের নোঙ্গর ছিড়ে গেছে। শুক্রবার গভীর রাতে বহির্নোঙ্গরের ‘চার্লি’ অ্যাংকরেজে সিমেন্টবাহী জাহাজ এমভি বঙ্গ লংকা’র দুদিকের নোঙ্গর ছিড়ে যায়। তবে আশেপাশে কোনো নৌযান না থাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম বন্দর ও নৌবাহিনীর উদ্ধারকারী দুটি জাহাজের সাহায্যে এটি নিরাপদে রাখা হয়েছে। এছাড়া জাহাজে থাকা ২০ নাবিকও নিরাপদে আছেন বলে জানান তিনি। এর আগে শুক্রবার দুুপুরে বন্দরের বহির্নোঙ্গরের আলফা অ্যাংকরেজে একটি ডুবো জাহাজের পাখার সঙ্গে আটকে যায় পানামার পতাকাবাহী জাহাজ এমভি ট্রোনাডা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২০১০ ঘ.