গাইবান্ধা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেল যোগাযোগে সুবিধা বাড়ানোর দাবিতে গাইবান্ধায় প্রতীকী অনশন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি।
গাইবান্ধা রেলস্টেশন চত্বরে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অনশনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনশনে বক্তারা জেলার বোনারপাড়া জংশন থেকে দিনাজপুরগামী ‘রামসাগর এক্সপ্রেস’ পুনরায় চালু এবং ঢাকাগামী রংপুর এক্সেপ্রেস’র আসন সংখ্যা বাড়ানোর দাবি জানান।
এতে বক্তব্য রাখেন সিপিবি নেতা ওয়াজিউর রহমান র্যাফেল, মিহির ঘোষ, উপজেলা ভাইস চেয়ারম্যান পিয়ারুল ইসলাম, জাসদ নেতা গোলাম মারুফ মনা, বাসদ নেতা মঞ্জুরুল আলম মিঠু, তেল-গ্যাস-খনিজ সম্পদ রক্ষা আন্দোলনের নেতা জিয়াউল হক জনি, আইনজীবী নেতা মুরাদজ্জামান মুরাদ, শিক্ষক নেতা আবু রাইয়্যান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৮৪৪ ঘ.
bdnews24