নারায়ণগঞ্জ, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণঞ্জে বুড়িগঙ্গা নদী দূষণের দায়ে মোল্লা সল্ট ইন্ডাস্ট্রিজকে ১৪ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মাদ মুনীর চৌধুরী কারখানার ব্যবস্থাপনা পরিচালককে এ জরিমানা করেন।
সোমবার অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরো বলা হয়, আগামী ৬ মাসের মধ্যে বর্জ্য পরিশোধণাগার (ইটিপি) স্থাপনেরও নির্দেশ দেওয়া হয়েছে কারখানা কর্তৃপক্ষকে।
মোল্লা সল্ট ইন্ডাস্ট্রিজ সদর উপজেলার ফতুল্লায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত।
১৯৯৮ সাল থেকে কারখানাটি প্রায় ১২ লাখ লিটার দূষিত তরল বর্জ্য কোনো ধরনের পরিশোধণ ছাড়াই বুড়িগঙ্গায় ফেলেছে বলে পরিবেশ অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২৩১৫ ঘ.
bdnews24