২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীর ৯ গ্রাম বন্যা প্লাবিত

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীর ৯টি গ্রাম বন্যা কবলিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2012, 11:42 AM

Updated : 24 Aug 2022, 11:36 AM

ফেনী, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীর ৯টি গ্রাম বন্যা কবলিত হয়েছে। গত দুইদিনের ভারী বৃষ্টিপাত ও পাহাড়ী ঢলে পরশুরামের আটটি ও ফুলগাজী উপজেলার একটি গ্রামে বন্যা হয়েছে। উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, বন্যায় ৯টি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। সোমবার সকালে থেকে ফেনীর সঙ্গে পরশুরামের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। পরশুরামের উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আহমদ খান জানান, সোমবার সকাল থেকে বিভিন্ন এলাকার পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিক উল্যাহ জানান, সোমবার দুপুরে বৃষ্টি বন্ধ হবার পর থেকে পরিস্থিতির উন্নতি হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৭৪০ ঘ.