২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমি কমিশন চায় ক্ষুদ্র নৃগোষ্ঠী, মানববন্ধন

সমতলের আদিবাসীদের জন্য আলাদা ভূমি কমিশন গঠনসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছে চাঁপাইনবাবগঞ্জের ক্ষুদ্র নৃগোষ্ঠী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2012, 01:35 PM

Updated : 24 Aug 2022, 11:35 AM

চাঁপাইনবাবগঞ্জ, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমতলের আদিবাসীদের জন্য আলাদা ভূমি কমিশন গঠনসহ তিন দফা দাবিতে মানববন্ধন করেছে চাঁপাইনবাবগঞ্জের ক্ষুদ্র নৃগোষ্ঠী। বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন কর্মসূচি শেষে জাতীয় আদিবাসী পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির ব্যানারে তারা জেলা প্রশাসককে স্মারকলিপি দেয়। মানববন্ধনে চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি বিচিত্রা তির্কী বলেন, “এ অঞ্চলের আদিবাসীদের ওপর অত্যাচার, নিপীড়ন, হত্যা, নারী নির্যাতন ও বসত ভিটা থেকে উচ্ছেদের মত ঘটনা ঘটছে। তারপরও আদিবাসীরা লালমাটি কামড়িয়ে ধরে মুক্তির পথ খুঁজছে। ভূমি অফিসের কর্মচারীদের সহযোগিতায় দখল ও জাল দলিল করে আদিবাসীদের উচ্ছেদ করছে এক শ্রেণির লোক। আদিবাসী পরিষদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে- বেআইনিভাবে দখলে নেওয়া আদিবাসীদের ভূমি হস্তান্তর, নিজ বসত ও খাস জমি থেকে উচ্ছেদ বন্ধ করা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এএল/১৯৩২ ঘ.