২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহেশখালী থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

কক্সবাজারের মহেশখালী থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2012, 11:22 AM

Updated : 24 Aug 2022, 11:34 AM

চট্টগ্রাম, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের মহেশখালী থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে দুটি এলজি, একটি একনলা বন্দুক ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম। সোমবার ভোররাতে ওই এলাকার কালারমারছড়ার আন্দারগোণা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। র‌্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই এলাকায় কতিপয় অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তারে পরিচালিত অভিযানে এ সব আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএ/১৭১৩ ঘ.