বরিশাল, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সদ্য ভূমিষ্ঠ এক নবজাতককে ফেলে তার মা পালিয়ে গেছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসক যতীন চন্দ্র রায় মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের রেজিষ্ট্রার বইয়ে নবজাতকের মায়ের নাম ঝুমুর (৩০) এবং ঝালকাঠির কাঁচাবালিয়া গ্রামের আব্দুস ছত্তার হাওলদারের স্ত্রী বলে উল্লেখ রয়েছে।
“তবে রেজিষ্ট্রারের লেখা নাম ঠিকানায় সন্ধান করে এমন কাউকে পাওয়া যায়নি।”
রোববার ঝুমুর হাসপাতালে ভর্তি হয় জানিয়ে যতীন চন্দ্র রায় বলেন, রাতেই তার ছেলে সন্তান প্রসব হয়।
বর্তমানে শিশুটি হাসপাতাল কর্তৃপক্ষের হেফাজতে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১৪৩৪ ঘ.
bdnews24