২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণের দু’দিন পর শিশুর লাশ উদ্ধার

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় অপহরণের দুই দিন পর এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2012, 03:58 PM

Updated : 24 Aug 2022, 11:31 AM

চাঁদপুর, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় অপহরণের দুই দিন পর এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকালে উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের দেশগাঁ কাশিমপুর এলাকা থেকে অন্তর নামের ৬ বছরের ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। সে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চুর ছেলে। হাজীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার বিকালে কাশিমপুরে বাড়ির সামনের মাঠে খেলার সময় অন্তরকে দুই যুবক মোটর সাইকেলে করে তুলে নিয়ে যায়। আজ (শনিবার) বিকলে কাশিমপুর এলাকায় তার লাশ পাওয়া যায়। অপহরণের ঘটনায় ১১ জনকে আসামি করে শুক্রবার থানায় একটি মামলা হয় বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/২১৪৭ ঘ.