চাঁপাইনবাবগঞ্জ, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মঙ্গলবার বাস ও পিকআপের সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছে।
নিহত পলাশ হালদার (১৭) গোমস্তাপুর উপজেলার চৌডালা গ্রামের পান্না হালদারের ছেলে।
আহত চৌডালা গ্রামের সুকুমার পাল (৩০) ও গঙ্গা হালদারকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক মোল্লা মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোনামসজিদ স্থলবন্দর থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে পিকআপের আরোহী পলাশ ছিটকে রাস্তায় পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি জানান, বাসটিকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শিবগঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩১ ঘ.
bdnews24