২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

মাগুরার শালিখা উপজেলায় বাস ও শ্যালো ইঞ্জিনচালিত যানের মধ্যে সংঘর্ষে তিন জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2012, 11:24 AM

Updated : 24 Aug 2022, 11:21 AM

মাগুরা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরার শালিখা উপজেলায় বাস ও শ্যালো ইঞ্জিনচালিত যানের মধ্যে সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার ছয়ঘরিয়া এলাকায় এই দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে। পুলিশের মধ্যস্থতায় বিক্ষুব্ধরা এক ঘণ্টা পর অবরোধ তুলে নেয়। নিহতরা হচ্ছেন, গাড়িটির চালক শাহিন মোল্যা (৩০), ইট ভাটার শ্রমিক হুমায়ন মিয়া (২৮) ও আতিয়ার রহমান (৩৫)। তাদের সবার বাড়ি শালিখা উপজেলার শতখালী গ্রামে। শালিখা থানার এসআই ফরিদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ১২ টার দিকে শতখালির পিয়াল ব্রিকস থেকে শ্যালো ইঞ্জিন চালিত একটি গাড়ি ইট বোঝাই করে সীমাখালী যাচ্ছিল। পথে মাগুরা-যশোর সড়কের ছয়ঘরিয়া মাদ্রাসার সামনে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একে ট্রাভেলসের একটি বাসের সঙ্গে এটির সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় তাদের যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা শাহিন ও হুমায়ুনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আতিয়ার। বাস ও গাড়িটিকে আটক করা হলেও বাসের চালক, সুপারভাইজার ও হেলপার পালিয়ে গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এসইউ/১৭২০ ঘ.