২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে অগ্নিকাণ্ডে বৃদ্ধার মৃত্যু

লালমনিরহাটের আদিতমারীতে অগ্নিকাণ্ডে ৮০ বছরের এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2012, 07:50 AM

Updated : 24 Aug 2022, 11:21 AM

লালমনিরহাট, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের আদিতমারীতে অগ্নিকাণ্ডে ৮০ বছরের এক বৃদ্ধা নিহত হয়েছেন। রোববার গভীর রাতে এই অগ্নিকাণ্ডে নিহত জয়ফুন বেওয়া উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের চন্দনপাট পাবনা পাড়া গ্রামের মৃত হোসেন দেওয়ানীর স্ত্রী। আদিতমারী থানার ওসি মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।” প্রত্যক্ষদর্শী ও আদিতমারী থানার পুলিশ জানায়, রোববার রাত ২টার দিকে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জয়নাল আবেদীনের বাড়িতে আগুন লাগে। তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় ঘরের ভেতরে থাকা জয়নালের মা জয়ফুন আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান। এ অগ্নিকাণ্ডে ফ্রিজ, মোটরসাইকেল, ধান-চাল, নগদ টাকাসহ ৩টি ঘর পুড়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩৪৮ ঘ.