২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রায় নাচার দায়ে বরখাস্ত দুই পুলিশ

যাত্রায় নর্তকীদের সঙ্গে নাচার কারণে বরিশাল মহানগর পুলিশের দুই কনস্টেবলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2012, 06:08 PM

Updated : 24 Aug 2022, 11:14 AM

বরিশাল, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যাত্রায় নর্তকীদের সঙ্গে নাচার কারণে বরিশাল মহানগর পুলিশের দুই কনস্টেবলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এদের দু’জনের নামই মো. মেহেদী। বুধবার তাদের বরখাস্ত করা হয় বলে জানান মহানগর পুলিশের রিজার্ভ অফিসার মো. আবু জাফর। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিমানবন্দর থানার ওসি রেজাউল ইসলাম জানান, মঙ্গলবার নগরীর উলাল বাটনা এলাকায় এক মাসব্যাপী চলা যাত্রা দেখতে যান এই দুই কনস্টেবল। অনুষ্ঠান চলাকালে তারা মঞ্চে উঠে নর্তকীদের সঙ্গে অশ্লীল আচরণ শুরু করেন। কর্তৃপক্ষ বাধা দিলে তারা আরো ক্ষিপ্ত হয়ে গালাগাল দেন। এর জেরে আয়োজক কমিটির লোকজন তাদের পিটুনি দেয়। পরে সেখানে উপস্থিত এক পুলিশ কর্মকর্তা তাদের উদ্ধার করে নিয়ে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/০০০০ ঘ.