চট্টগ্রাম, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চট্টগ্রামের পাহাড়তলী কাঁচারাস্তা এলাকায় বাসের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন।
রোববার বিকেল সাড়ে ৪টার দিকে কাঁচা রাস্তার বারদিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আব্দুল হাসেম (২৮) উত্তর কাট্টালীর জাকির হোসেন বাড়ির মনো মিয়ার ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নায়েক রিটো দেওয়ানজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাসেমকে হাসপাতলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/২১১৯ ঘ.
bdnews24