২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাস চাপায় শ্রমিক লীগ নেতা নিহত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাস চাপায় জেলা শ্রমিক লীগ নেতা মো. আলী হোসেন নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2012, 12:04 PM

Updated : 24 Aug 2022, 10:59 AM

গাজীপুর, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাস চাপায় জেলা শ্রমিক লীগ নেতা মো. আলী হোসেন নিহত হয়েছেন। চান্দরা পল্লী বিদ্যুৎ এলাকায় শনিবার দুপুরে নিহত মো. আলী হোসেন (৫৫) জাতীয় শ্রমিক লীগ গাজীপুর জেলা কমিটির সহ-সভাপতি ছিলেন। মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আলী হোসেন মোটরসাইকেলে কালিয়াকৈর থেকে মৌচাক যাচ্ছিলেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চান্দরা পল্লী বিদ্যুৎ এলাকায় একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বাসটি আটক করা যায়নি। আলী হোসেনের বাড়ি কালিয়াকৈরের ভান্নারায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৫৮ ঘ.