২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক বিক্ষোভের পর চট্টগ্রামে পোশাক কারখানা বন্ধ

চট্টগ্রামের মাঝিরঘাটে একটি স্যুয়েটার কারখানায় পণ্য অনুযায়ী মজুরি নির্ধারণ নিয়ে শ্রমিক বিক্ষোভের পর দুই দিনের জন্য করখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2012, 11:05 AM

Updated : 24 Aug 2022, 10:54 AM

চট্টগ্রাম, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মাঝিরঘাটে একটি স্যুয়েটার কারখানায় পণ্য অনুযায়ী মজুরি নির্ধারণ নিয়ে শ্রমিক বিক্ষোভের পর দুই দিনের জন্য করখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পুলিশ জানায়, এভারেস্ট স্যুয়েটার লিমিটেড নামের ওই কারখানায় শ্রমিকদের মজুরি নির্ভর করে তারা স্যুয়েটারের কোন অংশটি বানাচ্ছে তার ওপর। এ নিয়ে রোববার বিকালে তাদের সঙ্গে কারখানার সুপারভাইজারের বাগবিতণ্ডা হয়। এর জের ধরে সোমবার সকাল ৮টা থেকে বিক্ষোভ শুরু করে কর্মীরা। নগর পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশনার আরেফিন জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিক বিক্ষোভের পর পুলিশ প্রশাসন বিজিএমইএ প্রতিনিধির উপস্থিতিতে দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসে। কিন্তু মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় কারখানা দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এই সময়ের মধ্যে শ্রমিকদের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে বলে আশা করছে এভারেস্ট কর্তৃপক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএম/জেকে/১৭০৩ ঘ.