২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

রাজবাড়ী সদর উপজেলায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2012, 09:22 AM

Updated : 24 Aug 2022, 10:54 AM

রাজবাড়ী, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ী সদর উপজেলায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন। রোববার সকালে সদর উপজেলার দৌলতদিয়া-খুলনা মহাসড়কের নিমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম মোস্তফা (৪২) উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের রূপপুর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় একটি ইটভাটার শ্রমিক। রাজবাড়ী সদর থানার ওসি আলী হায়দার জানান, দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় ২ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৭টার দিকে মেহেরপুর থেকে ঢাকাগামী জিআর পরিবহনের একটি বাস সাইকেল আরোহী মোস্তফাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এরপর বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ঝিনাইদহগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চালকসহ ১০ জন আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানায়। এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫১৩ ঘ.