২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তড়িতাহত হয়ে শ্রমিকের মৃত্যু

রাজধানীর মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়েএক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2012, 04:23 PM

Updated : 24 Aug 2022, 10:53 AM

ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়েএক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে মিরপুর-১০ নম্বরের র‌্যামনটেক্স কারখানায় তড়িতাহত হন ওই শ্রমিক। রাতে তার মৃত্যু হয় বলে পুলিশ জানায়। নিহত শ্রমিকের নাম মো. সোহেল (১৩)। তার বাবা ইমাম হোসেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপায়। পল্লবীর কালাপানি বস্তি এলাকায় থাকতেন তিনি। জাতীয় সুইমিং কমপ্লেক্সের বিপরীত পাশের র‌্যামনটেক্স-এ সোহেল সহকারী হিসেবে কাজ করতেন। মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুকুজ্জামান মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরের খাবারের সময় সোহেল শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্রের একটি তারে জড়িয়ে আহত হন। খবর পেয়ে অগ্নি নির্বাপন বাহিনীর কর্মীরা সোহেলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত ৯ টার দিকে সোহেলে মারা যায় বলে পুলিশ কর্মকর্তা ফারুক জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২২২২ ঘ.