গাজীপুর, ফেব্রুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বায়ু দূষণের অভিযোগে বর্জ্য টায়ার থেকে জ্বালানি তেল উৎপাদনের একটি কারখানা বন্ধ এবং মালিকের ১০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী এ দণ্ড দেন বলে তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জনানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মারাতœক বায়ু দূষণের অপরাধে গাজীপুর সদরের ভাওয়াল মির্জাপুরের ‘রেডিয়্যান্ট রিনিউয়েবল এনার্জিং লিমিটেড’ নামের কারখানাকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জনস্বার্থে কারখানাটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
কারখানাটিতে বর্জ্য টায়ার প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে একজাতীয় জ্বালানি তেল উৎপাদন করা হয়। কারখানা থেকে বায়ু দূষণকারী সালফার ডাই অক্সাইড ও নাইট্রোজেনের অক্সাইডসমূহ এবং রাবারের অতি ক্ষুদ্র কণা বাতাসে ছড়িয়ে পড়ে।
এ কারখানার পরিবেশ ছাড়পত্র নেই। বায়ু দূষণ বন্ধ এবং পরিবেশ ছাড়পত্র গ্রহণ না করা পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫০ ঘ.
bdnews24