২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ

গাছ কাটা নিয়ে পঞ্চগড় সদর উপজেলায় এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Feb 2012, 02:59 PM

Updated : 24 Aug 2022, 10:52 AM

পঞ্চগড়, ফেব্রুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাছ কাটা নিয়ে পঞ্চগড় সদর উপজেলায় এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে প্রতিবেশীর প্রহারে সইটাম বেওয়া (৭০) আহত হন। বুধবার বিকালে সদর হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি সদর ইউনিয়নের বলেয়াপাড়া গ্রামের বাসিন্দা। নিহতের ছেলে দুলাল হোসেনের অভিযোগ, তাদের প্রতিবেশী আয়শা খাতুনের সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে একটি মামলা বিচারাধীন আছে। মঙ্গলবার সকালে তার ভাই কলিমউদ্দিন ওই জমির পাশের নিজেদের জমির একটি গাছ কাটেন। কিন্তু ওই জমি ও গাছ নিজেদের দাবি করে রাতে আয়শা খাতুন (৪৫), তার ভাই সফিজুল ইসলাম, মহিদুল ইসলাম, হকিকুল ইসলাম, হাসিবুল ইসলাম, ভাতিজা সেকেন্দার আলী, হকিকুলের স্ত্রী মনোয়ারা বেগম ও হাসিবুলের স্ত্রী নাছিমা আকতার তাদের বাড়িতে হামলা চালায়। ওই সময় বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকায় তার তার (দুলাল) মাকে লাঠিসোটা দিয়ে আঘাত করলে তিনি অজ্ঞান হয়ে যান। রাতেই তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সদর থানার ওসি হুমায়ুন কবীর সন্ধ্যা সাড়ে ৬টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের ময়নাতদন্ত শেষে মামলা দায়ের করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৪ ঘ.