ঢাকা, ফেব্র“য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাকার বিনিময়ে শিক্ষা মন্ত্রণালয়ের টেলিফোন অপারেটর পদে যোগ দিতে এসে øাতক পড়–য়া এক শিক্ষার্থী জানলেন নিয়োগপত্রটি ভুয়া।
মোজাম্মেল হক নামে এ শিক্ষার্থী মঙ্গলবার সকালে সচিবালয়ে আটক হন। পরে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।
তিনি কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারী কলেজের সমাজকর্ম ২য় বর্ষের ছাত্র। তার বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মজলিশপুর গ্রামে।
মোজাম্মেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফুফাত ভাই কালামের মাধ্যমে আবুল নামের নরসিংদীর এক লোকের সঙ্গে তার পরিচয় হয়। আবুল নিজেকে শিক্ষা মন্ত্রণালয়ের গাড়ি চালক পরিচয় দিয়ে মোজাম্মেলকে জানায়, বিশেষ কোটায় শিক্ষা মন্ত্রণালয়ের টেলিফোন অপারেটর পদে তিনি চাকরি দিতে পারবেন।
তিন মাস আগে মোজাম্মেল ঢাকার ওসমানী উদ্যানে আবুলের সঙ্গে দেখা করে চাকরির বিনিময়ে দুই লাখ টাকা দিতে রাজি হন। এরপর আবুল ১৪ জানুয়ারি মোজাম্মেলকে শিক্ষা মন্ত্রণালয়ের টেলিফোন অপারেটরের একটি নিয়োগপত্র দেন।
নিয়োগপত্র পেয়ে গত ২৩ জানুয়ারি মহাখালীর একটি রেস্তোরাঁয় বসে আবুলকে এক লাখ ৮৫ হাজার টাকা দেন মোজাম্মেল। কিন্তু পরবর্তীতে যোগ দেওয়ার তারিখ পাল্টানো হয়েছে উল্লেখ করা আরেকটি নিয়োগপত্র পাঠায় আবুল। এতে ২৮ ফেব্র“য়ারি নিয়োগপত্রসহ মন্ত্রণালয়ে উপস্থিত থাকার কথা বলা হয়। ভুয়া ওই নিয়োগপত্রে শিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ কমিটির সভাপতি হিসাবে এ এম আজাদের স্বাক্ষর রয়েছে।
মোজাম্মেল জানান, আবুলের সঙ্গে দুই লাখ টাকার চুক্তি হওয়ার পর পাঁচ ভাই ও চার বোনের মধ্যে জমি ভাগাভাগি করে দুই কাঠা জমি পান তিনি। সেই জমি বিক্রি করেই আবুলকে টাকা দিয়েছেন তিনি।
আবুলের সঙ্গে একাধিকার মোবাইল ফোনে কথা এবং দুইবার দেখা হলেও তার কোনো ঠিকানা জানা নেই মোজাম্মেলের। আবুল হোসেনের মোবাইলে ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউ/১৭৩০ ঘ.
bdnews24