২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে এক মাস পর ভাগাড়ে লাশ

নিখোঁজ হওয়ার এক মাস পর রাজধানীর যাত্রাবাড়ীতে এক ভাগাড় থেকে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2012, 05:01 PM

Updated : 24 Aug 2022, 10:48 AM

ঢাকা, ফেব্রুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিখোঁজ হওয়ার এক মাস পর রাজধানীর যাত্রাবাড়ীতে এক ভাগাড় থেকে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত মো. ইয়াছিনের (১৪) মৃতদেহ শনিবার দুপুরে যাত্রাবাড়ীর মাতুয়াইল স্যানিটারী ল্যান্ড ফিল্ড ডাম্পিং স্টেশন থেকে উদ্ধার করা হয়। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানায়। গুলশানের কড়াইল বস্তির বাসিন্দা ইয়াছিন গত এক মাস বাসায় ফেরেনি বলে তার স্বজনরা জানায়। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কিশোরের লাশের সঙ্গে একটি মোবাইল নম্বর পাওয়া যায়। ওই নম্বরে ফোন করলে নিহতের মা আলেয়া বেগম বিকালে যাত্রাবাড়ী থানায় এসে লাশ সনাক্ত করেন। “মাথায় আঘাত করে ইয়াছিনকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।” এসআই জানান, এ ঘটনায় নিহতের মা বাদি হয়ে থানায় হত্যা মামলা করেছেন। ময়নাতন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/২৩০২ ঘ.