২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে অবৈধ ক্লিনিক বন্ধ, জরিমানা আদায়

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অবৈধভাবে পরিচালনার অভিযোগে একটি ক্লিনিক বন্ধ এবং পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2012, 02:01 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

নারায়ণগঞ্জ, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অবৈধভাবে পরিচালনার অভিযোগে একটি ক্লিনিক বন্ধ এবং পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে বন্দর বাসস্ট্যান্ড এলাকায় জেসমিন নার্সিং হোম নামের ক্লিনিকে এ অভিযান চালানো হয়। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এনামুল কবির এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এনামুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অবৈধভাবে পরিচালনার করার অভিযোগে এ ক্লিনিকটি সিলগালা করে ও ক্লিনিকটির মালিক জেসমিন আক্তারের জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে ওই জরিমানা আদায় করা হয় বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯৫৪ ঘ.