ঢাকা, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ীতে একটি লেগুনায় আগুন লেগে তিন জন আহত হয়েছেন।
রোববার দুপুর দেড়টার দিকে যাত্রাবাড়ী কাঁচাবাজারে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
অগ্নিদগ্ধরা হলেন- গোলাম মোস্তফা (৬০), তার স্ত্রী নূর মহল (৫০) ও আবদুর রশিদ (৪০)। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
গোলাম মোস্তফার ভাগ্নে আবদুল হাই হাসপাতালে সাংবাদিকদের জানান, তার মামা বাসায় রঙ করার জন্য এক লিটার স্পিরিট কেনেন। ওই স্পিরিট নিয়ে লেগুনায় চড়ে বাসায় ফিরছিলেন তারা।
“এক পর্যায়ে বাজারের ব্যাগের চাপে স্পিরিটের বোতল ফেটে লেগুনার ইঞ্জিনের ওপর পড়ে। এতে সঙ্গে সঙ্গে লেগুনাটিতে আগুন ধরে যায়,” বলেন তিনি।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনে তিন জনের শরীরের প্রায় ৫০ শতাংশ আগুনে পুড়ে যায়।
আহতদের বাসা পশ্চিম যাত্রাবাড়ী এলাকায় বলে তিনি জানান।
আগুনে লেগুনাটির কিছু অংশ পুড়ে যায় বলে এসআই জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২৩২৪ ঘ.
bdnews24