সিলেট, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট নগরীর এক ভিডিও ব্যবসায়ীকে হত্যার দায়ে তিন জনের যাবজ্জীবন সাজা হয়েছে।
এছাড়া প্রত্যেকে ৭০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছর করে কারাভোগ করতে হবে।
রোববার সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) দিলীপ কুমার দেবনাথ এই রায় দেন।
দণ্ডিতরা হলেন, গোলাপগঞ্জের বারকোট গ্রামের মঈন ওরফে মঈনউদ্দিন (২৮), সিলেট নগরীর খাসদবির এলাকার বন্ধন ১/৫ এর বাসিন্দা সপু ওরফে মেহেদী হাসান সেপু (২৭) এবং সুনামগঞ্জের দিরাই উপজেলার আলীনগর গ্রামের কালাই ওরফে সাজু আহমদ (২৫)।
মামলার নথি থেকে জানা গেছে, ২০০৮ সালের ২১ জুলাই নগরীর পশ্চিম পীরমহল্লার নিজের ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিপক্ষের হামলা আহত হন আলমগীর হোসেন। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় ২২ জুলাই নিহতের বাবা ফয়েজ উদ্দিন সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২৩২৪ ঘ.
bdnews24