২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফ’র পিটুনিতে রক্তাক্ত বাংলাদেশি নারী

বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় এক বাংলাদেশি মহিলাকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2012, 05:17 PM

Updated : 24 Aug 2022, 10:45 AM

বেনাপোল, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় এক বাংলাদেশি মহিলাকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার দুপুরে এ ঘটনায় গুরুতর আহত হালিমা বেগম (৩৫) যশোরের ঝিকরগাছা উপজেলার ডুবদিয়া গ্রামের প্রয়াত মোশারফের স্ত্রী। তাকে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে। বেনাপোল চেকপোস্ট বিজিবি ইনচার্জ জয়নাল আবেদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হালিমা অবৈধভাবে ভারত সীমান্ত পার হয়ে বাংলাদেশে আসছিলেন। এসময় পেট্রাপোল বিএসএফ সদস্যরা তাকে ধরে লাঠি দিয়ে মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। পরে ওপারের কিছু লোক তাকে সীমান্ত পার করে বাংলাদেশে পৌঁছে দেয়, বলেন বিজিবি কর্মকর্তা। স¤প্রতি বিএসএফের প্রধান ইউ কে বনশাল বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বিএসএফ সীমান্তে গুলি ছোড়া বন্ধ করবে না। এর আগে সীমান্তে বাংলাদেশি নাগরিকদের উপর নির্যাতন ও হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দেশি-বিদেশি বিভিন্ন মানবাধিকার সংগঠন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২৩১১ ঘ.