২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৭ রোহিঙ্গা গ্রেপ্তার

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা থেকে সাত রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2012, 09:53 AM

Updated : 24 Aug 2022, 12:18 PM

চট্টগ্রাম, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা থেকে সাত রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার প্রথম প্রহরে উপজেলার উত্তর জোয়ারা এলাকার কোলানপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. ইউনুছ মিয়া (২০), তোফায়েল আহমদ (২১), মোহাম্মদ আরিফ (৫০), দীন মোহাম্মদ (৫৫), মো. কাশেম (২২), সৈয়দ কাশেম (৩৫) ও নবী উল্লাহ (৩৩)। চন্দনাইশ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইলিয়াস মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশের বিশেষ অভিযানে ওই এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ওই এলাকায় তারা দিনমুজুরের কাজ করতেন। “গ্রেপ্তারকৃত সবাই রোহিঙ্গা নাগরিক। তারা কক্সবাজারের বিভিন্ন এলাকায় বসবাস করে।” গ্রেপ্তারকৃতদের সকালে আদালতে পাঠানো হয়েছে বলে এএসআই জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসইউ/১৫৪৬ ঘ.