২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনা ও মেঘনা-গোমতী সেতুতে শনিবার রাতে চলাচল বন্ধ

মেরামতের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা ও মেঘনা-গোমতী সেতু শনিবার রাত ১২টা থেকে ৬ ঘণ্টা বন্ধ থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2012, 11:04 AM

Updated : 24 Aug 2022, 12:16 PM

কুমিল্লা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেরামতের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা ও মেঘনা-গোমতী সেতু শনিবার রাত ১২টা থেকে ৬ ঘণ্টা বন্ধ থাকবে। এ সময় সেতু দু’টির উপর দিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এ কারণে শনিবার রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত এ সড়কের সব যানবাহন বিকল্প সড়ক কুমিল্ল¬া সেনানিবাস এলাকা থেকে কুমিল্ল¬া-সিলেট আঞ্চলিক মহাসড়কে ব্রাক্ষণবাড়িয়া হয়ে চলাচলের পরামর্শ দিয়েছে সড়ক বিভাগ। এ সেদু দু’টিতে একইভাবে ৬ ঘণ্টা করে আগামী ২০ অক্টোবর, ৩ ও ১৭ নভেম্বর তিন দিন যানবাহন চলাচল বন্ধ থাকবে। কুমিল্ল¬ার সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রহিম জানান, মেঘনা-গোমতী ও মেঘনা সেতুর সংস্কার পরবর্তী রক্ষণাবেক্ষণ ৬ অক্টোবর শুরু হচ্ছে। সেপ্টেম্বর মাসে সেনাবাহিনী ইঞ্জিনিয়ারিং কোরের সহায়তায় অস্থায়ীভাবে মেঘনা ও মেঘনা-গোমতী সেতুর মেরামত কাজ শেষ করা হয়। “সেতু দু’টি মেরামতের এক মাস অতিবাহিত না হতেই কয়েকটি এক্সপানশন জয়েন্টের রাবারের প্যাড, প্লেট ও নাট খসে পড়ে। তাই এ মেরামত কাজ করা হচ্ছে।” “ঈদে যেন বাড়ি ফিরতে গিয়ে যাত্রীদের কোন দুর্ভোগ পোহাতে না হয়, সেই জন্য সেতু দু’টি অস্থায়ীভাবে জরুরি ভিত্তিতে মেরামত করা হচ্ছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬৫২ ঘ.