হবিগঞ্জ, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জে বাসের সঙ্গে সংঘর্ষে একটি মাইক্রোবাসের সাত আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার রাত ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি আলী ফরিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে।
তিনি জানান, সিলেটমুখী মাইক্রোবাসটি নবীগঞ্জের সাটাইহাল এলাকার মুশকিল আসান মাজারের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়।
আহতদের হাসপাতালে নেওয়ার পথে দুই জনের মৃত্যু হয় বলে জানান তিনি।
নিহতরা হলেন- বাহুবল উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের আব্দুল মতিন (৬৫), তার স্ত্রী আমেনা বেগম (৬০), মেয়ে পারভীন আক্তার (৩৫), ইয়াসমিন আক্তার (১৮), মাইক্রোবাস চালক ও মালিক আবুল কালাম (২৪), প্রতিবেশী ফিরোজ আলী (৩০) এবং পারভীনের স্বামী ফতেহপুর গ্রামের আলাউদ্দিন মিয়া (৩৭)।
দুর্ঘটনায় আহত হয়েছে আট জন। তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভৈরবগামী ওই বাসে জিল্লুর রহমান মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা ছিলেন। তারা শিক্ষা সফর শেষে ফিরছিলেন বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/১০৩০ ঘ.
bdnews24