২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে জিপচাপায় পথচারী নিহত

হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে জিপের চাপায় এক পথচারী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2012, 01:44 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

হবিগঞ্জ, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে জিপের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে বাহুবল উপজেলার পুটিজুরী বাজারে নিহত কেনু বেগম (৫০) খাগাউড়া গ্রামের একরাম উল্লাহ’র স্ত্রী। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি আলী ফরিদ জানান, দুপুর ১২টার দিকে রাস্তা পারাপারের সময় সিলেটগামী একটি পাজেরো জিপ কেনু বেগমকে চাপা দেয়। গুরুতর আহত কেনু বেগমকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এএল/১৯৪৪ ঘ.