ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর লালবাগের আমলিগোলায় আগুনে একটি কারখানাসক পাঁচটি দোকান পুড়ে গেছে।
সোমবার রাতে ওই অগ্নিকাণ্ডে পুড়ে যায় দুটি বসতঘরও পুড়ে গেছে। একটি পলিথিনের কারখানা থেকে শুরু হওয়া ওই আগুনে ওই কারখানা ছাড়াও একটি রাসায়নিকের দোকানও পুড়ে যায়।
দমকল বাহিনীর কর্মকর্তা আব্দুল হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত পৌনে ১১টায় আগুন লাগার আধঘণ্টার মধ্যে তা নিয়ন্ত্রণে আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/০১৪১ ঘ.
bdnews24