২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ‘জিনের কবিরাজ’: একজনের মৃত্যু

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ‘জিনের কবিরাজের’ চিকিৎসায় এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2012, 12:37 PM

Updated : 24 Aug 2022, 10:34 AM

ঝিনাইদহ, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ‘জিনের কবিরাজের’ চিকিৎসায় এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। কোটচাঁদপুর নার্সিং হোমে বৃহষ্পতিবার বিকালে বালিয়াডাঙ্গা গ্রামের সিরাজুল ইসলামের (৪৫) মৃত্যু হয়। এর আগে শনিবার রাতে আব্দুস সালাম ও নিজাম উদ্দিন নামের দুই অসুস্থ ব্যক্তিকে নিয়ে পালিয়ে গেছে দেলওয়ার হোসেন নামের ওই ব্যক্তি। দেলোয়ার নিজেকে জিনের কবিরাজ পরিচয় দিয়ে ২০/২৫ দিন আগে কোটচাঁদপুরের বালিয়াডাঙ্গা গ্রামে হাজির হন। তার বাড়ি কালিগঞ্জ উপজেলার ফুলবাড়ি গ্রামে বলে জানান। কোটচাঁদপুর নার্সিং হোমের ডা. ফজলে আকবর বলেন, শরীরে ইনফেকশনের কারণে সিরাজুলের মৃত্যু হয়েছে। বালিয়াডাঙ্গা গ্রামের বৃদ্ধ আইয়ুব সর্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেলওয়ার হোসেন নিজেকে জিনের কবিরাজ পরিচয় দিয়ে আব্দুস সালামের বাড়িতে আস্তানা বসিয়ে চিকিৎসা শুরু করেন। কেউ তার এই কর্মকা-ের সমালোচনা করলে জিন দিয়ে তার কথা বলা বন্ধ করে দেওয়ার ভয় দেখাতেন। মৃত সিরাজুলের স্ত্রী সখেরা বানু সাংবাদিকদের বলেন, শীতকাল এলেই তার স্বামী জ্বর হয়ে অসুস্থ হয়ে পড়তেন। এবারো তিনি অসুস্থ হলে দেলওয়ারের কাছে নেওয়া হয়। দেলওয়ার তার শরীরে কয়েকটি ইনজেকশন দেন এবং গরম সেঁক দিতে বলেন। এতে আরো অসুস্থ হয়ে পড়লে সিরাজুলকে কোটচাঁদপুর নার্সিং হোমে ভর্তি করা হয়। বৃহষ্পতিবার বিকালে তার মৃত্যু হয়। সালামের স্ত্রী পারুলা খাতুন ও নিজামের স্ত্রী নিলুফা বেগম বলেন, গত শনিবার রাতে কবিরাজ তাদের স্বামীদের আরো ভাল চিকিৎসা দেওয়ার কথা বলে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ নেই। কোটচাঁদপুর থানার ওসি আকরাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিরাজুলের স্ত্রীর কাছ থেকে ভ- কবিরাজের অপচিকিৎসায় মৃত্যুর কথা জেনেছি। তবে এ ব্যাপারে মামলা করতে চাচ্ছে না সংশিষ্টরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৮৩৫ ঘ.