২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে ১৯৫ বস্তা কমলা আটক

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে ‘অবৈধভাবে’ ভারত থেকে আসা ১৯৫ বস্তা কমলা আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2012, 05:26 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

লালমনিরহাট, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে ‘অবৈধভাবে’ ভারত থেকে আসা ১৯৫ বস্তা কমলা আটক করেছে র‌্যাব। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে বুড়িমারী উপজেলার সদর ইউনিয়ন পরিষদ মাঠ থেকে এসব কমলা আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ওই কমলা ৩০ হাজার টাকায় তাৎক্ষণিকভাবে নিলামে বিক্রি করে। জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবার রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। রংপুর র‌্যাব-৫ এ সময় তাকে সহায়তা করে। ম্যাজিস্ট্রেট মাহবুবার রহমান বলেন, “ভারত থেকে আসা কমলাগুলোর কোনো বৈধ মালিক পাওয়া যায়নি। তাছাড়া ওগুলো পচনশীল হওয়ায় ইউপি চেয়ারম্যান আছির উদ্দিন আহমেদের উপস্থিতিতে তাৎক্ষণিকভাবে নিলামে বিক্রি করা হয়।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২৩২১ ঘ.