২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদাকে ফুল দিলেন সাক্কু

চট্টগ্রাম অভিমুখে বিএনপির রোড মার্চের পথসভায় দলের চেয়ারপার্সন খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র মনিরুল হক সাক্কু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2012, 12:59 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

কুমিল্লা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম অভিমুখে বিএনপির রোড মার্চের পথসভায় দলের চেয়ারপার্সন খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র মনিরুল হক সাক্কু। রোববার বিকালে কুমিল্লার পদুয়ার বাজার বাস স্ট্যান্ডে পথসভার মঞ্চে উঠে তিনি খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান। এ সময়ে দলের দক্ষিণ জেলা সভাপতি ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান রাবেয়া চৌধুরী, সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ইয়াসীন বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন প্রমুখ উপস্থিত ছিলেন। ইভিএমে আপত্তি জানিয়ে বিএনপির নির্বাচন বর্জনের ঘোষণা সত্ত্বেও কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেন বিএনপি নেতা সাক্কু। অবশ্য এর আগে তিনি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি নেন। গত ৫ জানুয়ারির নির্বাচনে তার কাছে প্রায় ৩০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আফজাল খান। নাগরিক কমিটির ব্যানারে নির্বাচনের বিজয়ী হলেও এরই মধ্যে সাক্কু জানিয়েছেন, বিএনপি চাইলে তিনি দলে ফিরতে রাজি আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/১৮৫৬ ঘ.