২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে ট্রেন চলাচল শুরু

জামালপুরের নরুন্দি স্টেশনের কাছে একটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় জামালপুর-ময়মনসিংহ রুটে প্রায় সাড়ে চার ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ ছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2012, 11:15 AM

Updated : 24 Aug 2022, 10:31 AM

জামালপুর, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের নরুন্দি স্টেশনের কাছে একটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় জামালপুর-ময়মনসিংহ রুটে প্রায় সাড়ে চার ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ ছিলো। রেল কর্তৃপক্ষ জানায়, শনিবার সকাল ৯টার দিকে মিরাপুর এলাকায় ৩৮ নং ডাউন মেইল ট্রেনের একটি মালবাহী বগি লাইনচ্যুত হয়ে পড়লে দুপুর দেড়টা পর্যন্ত রেল যোগাযোগ বন্ধ থাকে। নরুন্দি রেল স্টেশন মাস্টার আব্দুর রশীদ সাংবাদিকদের জানান, জগন্নাথগঞ্জ ঘাট থেকে চট্টগ্রামমুখী ট্রেনটি স্টেশনের এক কিলোমিটার দূরে মিরাপুর এলাকায় হঠাৎ লাইনচ্যুত হয়ে পড়ে। পরে ময়মনসিংহের কেওয়াটখালী থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার করলে দেড়টা থেকে এ লাইনে পুনরায় রেল যোগাযোগ চালু হয়। দুর্ঘটনার কারণে ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস বিদ্যাগঞ্জে, নান্দিনা স্টেশনে ২১২ লোকাল ট্রেন, ময়মনসিংহ রোড স্টেশনে চট্টগ্রাম মেইলসহ ময়মনসিংহ স্টেশনে আরো তিনটি ট্রেন আটকা ছিলো বলে জানান রশীদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৭১৩ ঘ.