২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজের ৪ দিন পর ঝুলন্ত লাশ উদ্ধার

নিখোঁজ হওয়ার চরদিন পর শেরপুর সদর উপজেলায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2011, 06:24 PM

Updated : 24 Aug 2022, 04:01 PM

শেরপুর, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিখোঁজ হওয়ার চরদিন পর শেরপুর সদর উপজেলায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় নূর ইসলামের (৩২) লাশ উদ্ধার করা হয়। শুক্রবার এই মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ হয়েছিলেন বলে তার স্বজনরা জানান। নূর ইসলাম সদর উপজেলার খুনুয়া গ্রামের মুকছের আলীর ছেলে। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। শেরপুর সদর থানার ওসি মো. আকরাম হোসেন নিহতের বাবার বরাত দিয়ে জানান, গত শুক্রবার পরিবারের লোকজনের সঙ্গে ঝগড়া করে তিনি বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি। পচা গন্ধ পেয়ে বাড়ির লোকজন বাড়ির পাশে তার গলিত লাশ দেখতে পায়। তিনি আরো বলেন, মানসিক ভারসাম্যহীন নূর ইসলামের সঙ্গে পারিবারিক বিষয়াদি নিয়ে প্রায়ই কলহ হতো। পারিবারিক কলহের জের ধরে মাঝেমধ্যে নূর ইসলাম বাড়ি থেকে বের হয়ে ৩/৪ দিন পর পর বাড়ি ফিরতো। এ ব্যাপারে শেরপুর সদর থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা শেরপুর সদর থানার এসআই মো. রফিকুল ইসলাম জানান, লাশের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে নূর ইসলাম কিভাবে মারা গেছে। নূর ইসলামের বাবার দাবি, তার ছেলে পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছে। ইতিপূর্বেও সে কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.