২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সিটি কর্পোরেশনের স্কুলে প্রাইভেট পড়ানো বন্ধ করুন'

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) পরিচালিত বিদ্যালয়ে প্রাইভেট কোচিং পড়ানো বন্ধের নির্দেশ দিয়েছেন সিটি মেয়র এম মনজুর আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2011, 01:29 PM

Updated : 24 Aug 2022, 03:55 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) পরিচালিত বিদ্যালয়ে প্রাইভেট কোচিং পড়ানো বন্ধের নির্দেশ দিয়েছেন সিটি মেয়র এম মনজুর আলম। বৃহস্পতিবার দুপুরে সিসিসি পরিচালিত অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কৃষ্ণ কুমারী বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন সিটি মেয়র মনজুর আলম। কৃষ্ণ কুমারী বালিকা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে বিদ্যালয়টির শিক্ষকদের সঙ্গে এক সভা শেষে মেয়র এ নির্দেশ দেন। এ সময় মনজুর আলম বলেন, বিদ্যালয়ে কোন ধরণের প্রাইভেট পড়ানো যাবে না। কোনো শিক্ষক স্কুল সময়ের আগে কিংবা পরে বিদ্যালয় সীমায় থাকতে পারবে না এবং নিয়মিত স্কুলে হাজির থাকতে হবে। সভায় সিসিসি'র প্রধান শিক্ষা কর্মকর্তা সরওয়ার ই আলম, অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মমতা বেগম, কৃষ্ণ কুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমীর হোসেনসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। গত ২৫ জুলাই মেয়র মনজুর আলমের সভাপতিত্বে সিসিসি'র ১৪তম সাধারণ সভায় সিটি কর্পোরেশন পরিচালিত সব বিদ্যালয় ও কলেজে কোচিং ক্লাশ বন্ধের সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে জানতে চাইলে সিসিসি'র প্রধান শিক্ষা কর্মকর্তা সরওয়ার ই আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিসিসি পরিচালিত বিদ্যালয় ও কলেজে কোচিং আগেও করানো হতো না এখনো হয় না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/১৯২০ ঘ.