২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিডনি ব্যবসার অভিযোগে আরো এক জন গ্রেপ্তার

অবৈধভাবে কিডনি বেচাকেনার সঙ্গে জড়িত সন্দেহে জয়পুরহাটের কালাই উপজেলায় আরো এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2011, 05:51 AM

Updated : 24 Aug 2022, 03:53 PM

জয়পুরহাট, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে কিডনি বেচাকেনার সঙ্গে জড়িত সন্দেহে জয়পুরহাটের কালাই উপজেলায় আরো এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার কাশিপুর মোড় থেকে মোশাররফ হোসেনকে (৫৫) গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। তিনি উপজেলার জয়পুর বহুতি গ্রামের প্রয়াত মফিজ উদ্দিনের ছেলে। অবৈধভাবে কিডনি বেচাকেনার অভিযোগে একই গ্রাম থেকে গত ২৮ অগাস্ট তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের স্বীকারোক্তি অনুযায়ী মোশারফকে গ্রেপ্তার করা হয়। কালাই থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, মোশারফ নিজের একটি কিডনিও বিক্রি করে দিয়েছে। পরে তিনি নিজেই এই চক্রের সঙ্গে জড়িয়ে পড়ে। রোববার সকালে কালাই থানায় সাংবাদিকদের কাছে মোশারফ নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তিনি ষড়যন্ত্রের শিকার। জয়পুরহাট জেলায় দীর্ঘদিন ধরে একটি দালাল চক্র অভাবি মানুষদের ফুসলিয়ে অল্প কিছু টাকার বিনিময়ে কিডনি বিক্রি করতে প্ররোচিত করতো। পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে, তারা এ পর্যন্ত ৪২ জনের কিডনি কিনেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১১৪৩ ঘ.