২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আ. লীগের একটি অংশ হাসিনার পদত্যাগ চায়'

আওয়ামী লীগের একটি অংশ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চায় বলে দাবি করেছেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2011, 03:04 PM

Updated : 24 Aug 2022, 03:52 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের একটি অংশ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চায় বলে দাবি করেছেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার বিকালে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে আমীর খসরু বলেন, "তারা এখন বুঝতে পেরেছেন জনগণের কাছে যেতে হলে হাসিনার পদত্যাগ করা দরকার।" তারেক রহমানকে বাংলাদেশের রাজনীতি থেকে দূরে রাখতে সরকার নানা ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন সাবেক মন্ত্রী খসরু। দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের তৃতীয় কারামুক্তি দিবস উপলক্ষে নগর বিএনপি এ সমাবেশের আয়োজন করে। নগর কমিটির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে সমাবেশে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, নগর কমিটির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, নগর ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/পিডি/২১০১ ঘ.