২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পাহাড় কাটার সময় এক্সকেভেটর আটক

চট্টগ্রামের রাউজানে অবৈধভাবে পাহাড় কাটার সময় একটি এক্সকেভেটর (খনক) আটক করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2011, 01:18 PM

Updated : 24 Aug 2022, 03:50 PM

চট্টগ্রাম, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের রাউজানে অবৈধভাবে পাহাড় কাটার সময় একটি এক্সকেভেটর (খনক) আটক করেছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের সহকারী পরিচালক (কারিগরি) মোহাম্মদ মাইন উদ্দিন এ অভিযান পরিচালনা করেন। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তাজমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাউজানের আলীর খিল এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার সময় ঘটনাস্থলে গিয়ে একটি লং বুম এক্সকেভেটর আটক করা হয়। তিনি বলেন, "অভিযান দলের উপস্থিতি টের পেয়ে পাহাড় কাটার কাজে নিয়োজিতরা পালিয়ে যায়। পাহাড় কাটার কাজে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাহাড়টির মালিক স্থানীয় ফজল কবির বলেও জানান তাজমিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএল/১৯১৭ ঘ.