গাজীপুর, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাছ ধরতে গিয়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।
শনিবার বিকালে মধ্যপাড়া ইউনিয়নের পুর্বচানপুর বিলে নিহত হল জালুয়াভিটি গ্রামের খোরশেদ আলম (২৫) ও পুর্বচানপুর গ্রামের শাজাহান মিয়া (২২) ।
খোরশেদ আলমের বাবা জালাল উদ্দিন সাংবাদিকদের জানান, এরা দুই বন্ধু মিলে বিকালে মাছ ধরতে বিলে যায়। বড়শি দিয়ে মাছ ধরার সময় ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২১৩৫ ঘ.
bdnews24