২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় পাট গুদামে আগুন

খুলনার দীঘলিয়া উপজেলায় একটি পাটের গুদামে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2011, 05:45 PM

Updated : 24 Aug 2022, 03:47 PM

খুলনা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার দীঘলিয়া উপজেলায় একটি পাটের গুদামে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন নেভাতে গিয়ে ফায়ার ব্রিগেডের দুই কর্মী আহত হয়েছেন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী মেসার্স আব্দুর রাজ্জাক ট্রেডার্সের ব্যবস্থাপক আমিনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার দেয়াড়া স্টিমার ঘাট এলাকায় মেসার্স অগ্রণী পাট সংস্থার গুদামে আগুন লাগে। খুলনা ফায়ার ব্রিগেডের চার স্টেশনের শতাধিক কর্মী প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। খুলনা ফায়ার ব্রিগেডের স্টেশন কর্মকর্তা মো. হাবিবুল্ল