২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকনগর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কারাগারে

প্রতারণা, আত্মসাত ও জালিয়াতির মামলায় রাজধানীর মানিকনগর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2011, 01:47 PM

Updated : 24 Aug 2022, 03:43 PM

ঢাকা, অগাস্ট ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতারণা, আত্মসাত ও জালিয়াতির মামলায় রাজধানীর মানিকনগর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে স্কুলের প্রধান শিক্ষক মো. একরাম হোসেন আত্মসমর্পণ করলে বিচারক আবু জাফর মো.কামরুজ্জামানের তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এসময় তার জামিন আবেদনও নাকচ করেন বিচারক। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফেরদৌসী রহমান গত মার্চ মাসে সবুজবাগ থানায় বাদি হয়ে মামলাটি করেন। মামলায় বলা হয়, শিক্ষকতায় পূর্ব অভিজ্ঞতা বা এমপিওভুক্ত না হয়ে ২০০০ সালে মানিকনগর মডেল উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ পান একরাম। দুই বছর পর তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদে নিয়োগ পান। এছাড়া তিনি ওই স্কুলের প্রাচীর নির্মাণ কাজসহ বিভিন্ন কাজে অনিয়ম করে ৩০ লাখ ৬৬ হাজার টাকা আত্মসাৎ করেন। মামলাটি রাষ্ট্রপক্ষে পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মকবুল হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএম/আরএ/১৯৪৪ ঘ.