২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে গুলিবিদ্ধ ২ যুবকের লাশ উদ্ধার

গাজীপুর সদর উপজেলা থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত পরিচয় দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2011, 02:49 PM

Updated : 24 Aug 2022, 03:42 PM

গাজীপুর, অগাস্ট ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলা থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত পরিচয় দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে পুবাইলের নারায়ণপুর বাইপাস সড়কে নাগদা ব্রিজের নিচে লাশ দু'টি পাওয়া যায়। তাদের বয়স ২২ থেকে ২৫ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। পুবাইল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল করিম জানান, বৃহস্পবিার রাতের কোনো এক সময় ওই দুই যুবককে দুর্বৃত্তরা গুলি করে হত্যার পর লাশ ফেলে রেখে যায়। তাদের হাত-পা বাঁধা এবং মুখের ভেতর গামছা ঢোকানো ছিল। একজনের পরনে কালো প্যান্ট, কালো শার্ট ও অপরজনের পরনে কালো প্যান্ট ও ক্রিম চেক শার্ট ছিল। প্রত্যেকের শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান এই এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২০৪৯ ঘ.