ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে।
আসন্ন রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নিতে এ সভা হবে বলে এক বিজ্ঞপ্তিতে বলা হয়।
বাংলাদেশের আকাশে কোথাও ১৪৩২ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা কমিটিকে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।
টেলিফোন নম্বর : ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৬৪০৭, ৯৫৫৮৩৩৭, ৯৫৫৫৯৪৭, ফ্যাক্স নম্বর ০২-৯৫৬৩৩৯৭।
সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি সাংসদ মো. শাহজাহান মিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০০৪ ঘ.
bdnews24