চট্টগ্রাম, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে চোরাই ভারতীয় শাড়ি বোঝাই একটি ট্রাক আটক ও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
ট্রাক থেকে ১ হাজার ২৭০টি শাড়ী উদ্ধার করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সীতাকুণ্ডে মুহুরী পাড়ায় ট্রাকটি আটক করা হয়। উদ্ধার করা শাড়ির আনুমানিক মূল্য ১২ লাখ টাকা বলে র্যাব জানিয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. রিপন (২৫)। মিরসরাই উপজেলার গেরামারা গ্রামে তার বাড়ি।
র্যাব-৭ এর স্টাফ অফিসার এএসপি এসএম নুরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রিপন দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে চোরাই ভারতীয় শাড়ি পাচার করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
ঈদকে সামনে রেখে এসব ভারতীয় শাড়ি চট্টগ্রাম আনা হচ্ছিল বলে র্যাব কর্মকর্তা জানান।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/কেএমএস/১৮৫০ ঘ.
bdnews24