২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুরি যাওয়া ১২টি অটোরিক্সা উদ্ধার, গ্রেপ্তার ২

রাজধানীর পোস্তাগোলা থেকে ১২টি চোরাই সিএনজি অটোরিকশাসহ দুই ছিনকতাইকারীকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2011, 02:40 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম)- রাজধানীর পোস্তাগোলা থেকে ১২টি চোরাই সিএনজি অটোরিকশাসহ দুই ছিনকতাইকারীকে আটক করা হয়েছে। বুধবার প্রথম প্রহরে তাদের আটক করা হয়েছে বলে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, একটি চক্র দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে সিএনজি অটোরিকশা ছিনতাই করে পোস্তাগোলায় এনে ইঞ্জিন, চেসিস এবং রেজিস্ট্রেশন পরিবর্তন করে কেনা-বেচা করে আসছিলো। এরই সূত্র ধরে বুধবার ডায়না সিনেমা হলের সামনে অভিযান চালিয়ে দুইটি অটোরিকশাসহ আব্দুর রহিম (৩০) নামে একজনকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী নিউ কটন জুট মিলসে অভিযান চালিয়ে মো. বাবুল আহম্মেদ (৪৮) নামে আরো একজনকে গ্রেপ্তার এবং ১০টি অটোরিকশা উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএম/এএল/২০৩৬ ঘ.