২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরোয়ানা জারির ১১ বছর পর গ্রেপ্তার

পরোয়ানা জারির ১১ বছর পর বরগুনার পাথরঘাটা উপজেলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2011, 12:49 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

বরগুনা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম)- পরোয়ানা জারির ১১ বছর পর বরগুনার পাথরঘাটা উপজেলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে দক্ষিণ চরদুয়ানী গ্রাম থেকে হানিফ হাওলাদার (৪৫) নামের এই আসামিকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। পাথরঘাটা থানার ওসি উজ্জ্বল কুমার দে জানান, হানিফ হাওলাদারের বিরুদ্ধে হরিণ শিকার ও পাচারের অভিযোগে পাঁচটি মামলা রয়েছে। ২০০০ সালে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। তারপর থেকেই হানিফ আত্মগোপনে ছিলেন। তিনি নৌকা ও ট্রলারে জীবনযাপন করতেন। শুক্রবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে এলে পুলিশ তাকে গ্রেপ্তার করে, বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৪৯ ঘ.